আপডেট: জুলাই ১৯, ২০১৯

আপডেট:

ওয়াসিব ইসলাম আসিফ,বিশেষ প্রতিনিধি:
দুই মেয়ে ও এক ছেলে ও স্ত্রী নিয়ে দুঃখের সংসার বয়োজ্যেষ্ঠ ভ্যানচালক আজির উদ্দিনের। ভ্যান চালিয়ে দুই মেয়ের বিয়ে দিয়েছে এবং তার ছেলের ও বিয়ে দিয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবত আজির উদ্দিন একটি জটিল রোগে আক্রান্ত হয়। শরিরের সব শক্তি যেন হারিয়ে যাচ্ছিলো ভ্যান গাড়ি চালাতে খুব কষ্ট হতো। কিন্তু বউ ছেলের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন ভ্যান চালাতো। দিন যত যাচ্ছিলো রোগের মাত্রা বাড়তে থাকলো। যেন একনিমিশেই অসুস্থ হয়ে বিছানায় পরে রইলেন আজির উদ্দিন।
বলছি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ আজির উদ্দিনের কথা। অসুস্থ হওয়ার পর তার ছেলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার সব পরিক্ষা নিরিক্ষা করে বলেন তিনি লিভার জনিত রোগে আক্রান্ত হয়েছে। প্রথম অবস্থায় ঔষুদ এনে খায় কিন্তু পরে আর ঔষুদ কেনার মত সামর্থ্য ছিলো না আজির উদ্দিনের পরিবারের। সঞ্চয়ের সবটুকু টাকা চিকিৎসায় খরচ হয়ে যায়। দেখতে দেখতে অবস্থার আরো অবনতি হলো, তার পেট সবসবময় ফুলে থাকে প্রসাব পায়খানা ঠিকমতো হয় না।
এমন অবস্থায় তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। আর্থিক ভাবে অস্বচ্ছল আজির উদ্দিনের পরিবারের যেন দুঃখের সীমা নেই। চিকিৎসা ছাড়াই ভুগে ভুগে মরতে হচ্ছে আজির উদ্দিনকে। এমন অবস্থায় তিনি জানিয়েছেন “আমি অসুস্থ জটিল রোগে আক্রান্ত হয়েছি আমার খুব কষ্ট হয়। আমি বাঁচতে চাই, কিন্তু চিকিৎসা করার সামর্থ্য আমার নেই, এখন যদি দেশবাসী আমায় সাহায্য করে তাহলেই আমি বাঁচতে পারব নাহলে বিনা চিকিৎসায় মরতে হবে।
লিভার জনিত রোগে আক্রান্ত আজির উদ্দিনের জন্য সাহায্য পাঠানোর ঠিকানাঃ নামঃ আজির উদ্দিন,ছোট সংগলশী, মাঝাপাড়া । ডাকঘর: সংগলশী, থানা: নীলফামারী, জেলা: নীলফামারী।
বিকাশ: 01905237367 (personal)
ডাচ বাংলা /রকেট : 01881975674+4(personal)
[বি দ্র: আজ হয়তো আমরা এই সহযোগিতার পোষ্টটিকে এড়িয়ে যাবো। নিজের সাধ্য ও সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে এই পরিবারটির পাশে দাঁড়াবো না। কিন্তু নিজেরা বিপদে আপদে পড়লে ঠিকই অন্যের মুখাপেক্ষী রবো। তাই আসুন সকলে নিজের সাধ্যমতো এগিয়ে আসি। অসহায় পরিবারটির মুখে হাসি ফিরিয়ে আনার চেষ্টা করি।]