২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

তালাবদ্ধ ঢাবি, অধিভুক্তি বাতিলের দাবিতে অটল শিক্ষার্থীরা

আপডেট: জুলাই ২২, ২০১৯

  • Facebook Share
তালাবদ্ধ ঢাবি, অধিভুক্তি বাতিলের দাবিতে অটল শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধিঃ
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তিন দিন ধরে আন্দোলন করে যাচ্ছে।  কিন্তু প্রশাসন তাদের এই আন্দোলনে কর্ণপাত না করায় গতকাল (২১ জুলাই) তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং,  প্রক্টর অফিসসহ বিভিন্ন ফ্যাকাল্টিতে তালা ঝুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেন।  গতকাল (২১ জুলাই)  সন্ধা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সাত কলেজের অধিভুক্তি বাতিলের এখতিয়ার  ঢাবির নেই এটা সরকারী সিন্ধান্ত। এই আন্দোলন ফলপ্রসূ হবে না বলে তিনি আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল রয়েছেন। গত কালকের ন্যায় আজকেও (২২ জুলাই) তারা প্রক্টর অফিস, রেজিস্ট্রার বিল্ডিং, কার্জন হল, মোকাররম ভবন সহ বিভিন্ন ফ্যাকাল্টি ও ইনিষ্টিটিউটে তালা ঝুলিয়ে দেন। সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনের একজন কর্মী দৈনিক সময়ের কন্ঠকে বলেন আজকে তালা দিতে গিয়ে তাদের  তেমন কোন বেগ পেতে হয়নি তবে কিছু কিছু ফ্যাকাল্টিতে শিক্ষকরা তালা না দেয়ার জন্য আপত্তি করেছিলেন।  উল্লেখ্য গতকাল  সমাজবিজ্ঞান অনুষদে তালা ঝুলাতে গিয়ে সমাজবিজ্ঞানের অধ্যাপক আ.ক.ম জামালের সাথে বাক বিতান্ড হয় আন্দোলনকারীদের সাথে এবং সেখানে দুইবার তালা ভেঙে ফেলারও অভিযোগ পাওয়া যায়। আজ (২২ জুলাই) সকাল ১১ টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তাদের আন্দোলন যথারীতি শুরু হবে বলে জানা গেছে। সাত কলেজের অধিভুক্তি বাতিল না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।