আপডেট: জুলাই ২৪, ২০১৯

আপডেট:

বদরুল ইসলাম, জেলা প্রতিনিধি (বরগুনা) :
ব্যারিস্টার সুমনের মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বরগুনার সর্বস্তরের সাধারণ জনগণ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বরগুনার সাধারণ মানুষ। এ দাবিতে আজ ২৪ জুলাই, বুধবার বেলা ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজকের এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনার জনসাধারণ, সাংবাদিক সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করার অভিযোগে গতকাল সোমবার ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলাটি করেন গৌতম কুমার নামের এক ব্যক্তি। তাকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। এর প্রতিবাদে বরগুনার সর্বস্তরের জনসাধারণ এই মানববন্ধনের ডাক দেন।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবী পেশ করেন, তারা জানান, ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা মিথ্যা ও ভিত্তিহীন মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে ব্যারিস্টার সুমনের জীবনের নিরাপত্তা জোরদার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যারিস্টার সুমনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যে আইনজীবী ব্যরিস্টার সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তাকে অবশ্যই জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
মানববন্ধন থেকে আরো জানানো হয়, ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা এ মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুকে ব্যারিস্টার সুমনের নামে খোলা ফেক আইডি থেকে দেওয়া একটি বিভ্রান্তিকর স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এ মামলাটি করা হয়। যে ফেক আইডি থেকে ওই বিভ্রান্তিকর স্ট্যাটাসটি দেওয়া হয়েছে তার সঙ্গে ব্যারিস্টার সুমনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ওই ভূয়া ফেসবুক পেজের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন।