আপডেট: জুলাই ২৮, ২০১৯

আপডেট:

খুরশিদ জামান কাকন, সরকারি তিতুমীর কলেজ: বর্তমানে ঢাকা শহরে মহামারি আকার ধারণ করা’ডেঙ্গু’ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ।
‘ডেঙ্গুতে আতঙ্ক নয়, প্রতিরোধে চাই সচেতনতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ শে জুলাই রবিবার কলেজ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে এই সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদেরকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
এর আগে তিতুমীর কলেজের রোভার স্কাউটসের সদস্যদের নিয়ে ক্যাম্পাস পরিস্কার করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সদস্য, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।
পরে কলেজে ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে কলেজের ক্যাম্পাসে র্যালি করা হয়।