ক্যাম্পাস প্রতিনিধি সোহানুর রহমান : ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজ একটি আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। সুনামগঞ্জ সরকারি কলেজ মাঠে টুর্নামেন্ট টি শুরু হবে আগামী ১০ ডিসেম্বর রোজ রবিবার। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ। উক্ত টুর্নামেন্টে কলেজের ১২ টি বিভাগ অংশগ্রহণ করবে। সম্মান বিভাগের ১০ টি বিভাগ সহ অংশ নিবে ডিগ্রী (পাস) ও ইন্টারমিডিয়েটের একটি দল। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে।
এ ব্যাপারে কলেজের ব্যাবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র শহিদুজ্জামান শাহান বলেন লেখাপড়ার পাশাপাশি আমাদের খেলাধুলার সুযোগ করে দেয়ার মাধ্যমে আশা করি সুনামগঞ্জ সরকারি কলেজ শুধু লেখাপড়ায় নয়, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও অনেক দূর এগিয়ে যাবে। কলেজ অধ্যক্ষ ও কলেজ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি গুরুত্বপূর্ণ দিনে এই আয়োজন করায়।
#