১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বি এইচ হারুনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট: নভেম্বর ২৭, ২০১৮

  • Facebook Share
বি এইচ হারুনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

নাঈমুর রহমান শান্ত, (ঝালকাঠী প্রতিনিধি): আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন হবে।আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠী-১ আসন (রাজাপুর – কাঁঠালিয়া) থেকে আওয়ামী লীগের  মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বি এইচ হারুন।

এদিকে সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনকে আবারো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। দফায় দফায় পুলিশের বাধা উপেক্ষা করে উপজেলা সদরের যুবলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবারও যুবলীগ কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন ও রিয়াজ মাতুব্বর,  উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার, জাকির হোসেন, হেমায়েত উদ্দিন, মিজানুর রহমান, হুমায়ুন কবির ও আলমগীর চৌধুরী।

বক্তারা বলেন, বি এইচ হারুনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় এলাকার নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখেননি।  তিনি রাজাকার পরিবারের সদস্য। এত কিছুর পরেও ২০০১ সাল থেকে তাঁকে মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বজলুল হক হারুনের মনোনয়ন বাতিল করে দল ও কর্মীবান্ধব অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।