১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বরিশালে কাশিপুরে বালুচাপা দেওয়া যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট: আগস্ট ৩, ২০১৯

  • Facebook Share
বরিশালে কাশিপুরে বালুচাপা দেওয়া যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি মোঃআতিকুর রহমানঃ বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিভাগীয় ট্রাক টার্মিনালে বালুচাপা দেওয়া এক অজ্ঞাত (৩০) যুবকের “গলাকাটা’ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুরস্থ টার্মিনালটির অভ্যন্তরে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত উজ্জল পেশায় ড্রাইভার। তিনি ওই ওয়ার্ডের গড়িয়ারপাড় এলাকার মৃত মোস্তাফ কামালের ছেলে।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল আলম জানান, স্থানীয়রা বালুচাপা দেওয়া যুবকের লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশের ধারনা যুবককে হত্যার পরে কেউ লাশটি বালুচাপা দিয়ে রেখেছে। এই ঘটনায় একটি মামলা গ্রহণ পরবর্তী বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান ওসি।