২৭, অক্টোবর, ২০২০, মঙ্গলবার | | ১০ রবিউল আউয়াল ১৪৪২

প্রেস ক্লাব পীরগঞ্জের মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ৩, ২০১৯

  • Facebook Share
প্রেস ক্লাব পীরগঞ্জের মাসিক সভা অনুষ্ঠিত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ প্রতিনিধি: প্রেস ক্লাব পীরগঞ্জের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২ আগস্ট সন্ধা ৮ টায় প্রেস ক্লাব পীরগঞ্জের নিজ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব পীরগঞ্জের সভাপতি আবুল কালাম আজাদ। সভায় প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা ও সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, মামলার নিন্দা জানানো হয়। এবং প্রেস ক্লাব পীরগঞ্জের সাংবাদিকদের নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত গ্রহন করা হয়।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব পীরগঞ্জের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন,মুনছুর আহমেদ্দ , সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো. সবুজ আহমেদ্দ, ফা্ইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবু তারেক বাঁধন, অর্থ সম্পাদক শুভ শর্মা, প্রচার ও দপ্তর সম্পাদক মো. ফরহাদ রেজা অনিক, সদস্য মহিদুল ইসলাম ।