আপডেট: জানুয়ারি ১১, ২০২০

আপডেট:

সামিউল্লাহ,কোতোয়ালী (ঢাকা)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে বাঙালির বিজয় অসম্পূর্ণ ছিল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে আমরা আওয়ামী লীগকে আরো সুসংগঠিত, আদর্শিক ও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলবো, এটাই হলো আমাদের ব্রত। সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে একটি ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সাম্প্রদায়িকতা হচ্ছে প্রধান অন্তরায় । আর এর পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে বিএনপি। সাম্প্রদায়িকতার এই বিষবৃক্ষের মূল উৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলাই আওয়ামী লীগের মূল লক্ষ্য।