১৮, ফেব্রুয়ারি, ২০২০, মঙ্গলবার | | ২৩ জমাদিউস সানি ১৪৪১

ঠাকুরগাঁওয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়িতে ডেকে হত্যার অভিযোগ ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তন ও শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরনের প্রতিবাদে মানববন্ধব শিক্ষা মন্ত্রণালয়,শিক্ষা বোর্ড শিক্ষা অফিস কোনটাই মানেন না রুস্তম আলী! বললেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুমকিতে মাটি চুরির অপরাধে ট্রলার চালকের ১মাসের কারাদন্ড সাইফুল্লাহ-গিফারী’র নেতৃত্বে ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি ভোলাতে 2 লক্ষ টাকা না দেওয়ার কারণে গৃহবধূকে নির্যাতন। ছেলে এবং ছেলের বাবা মা যুব সমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে !যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দৌলতপুরে রুস্তম আলী-র দূর্নিতীতে নাজেহাল প্রতিষ্ঠান!

চট্টগ্রাম সীতাকুণ্ডে ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২ আহত ১

আপডেট: আগস্ট ৫, ২০১৯

  • Facebook Share
চট্টগ্রাম সীতাকুণ্ডে ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২ আহত ১

খোরশেদ আলম (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় তিনজন হতাহতের ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুই শ্রমিক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে ভাটিয়ারী পোর্ট লিংক নামক একটি কন্টেইনার ইয়ার্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত-মোঃ এরশাদ হোসেন মিঠু (৩২) নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তারা দুজন স্থানীয় পোর্ট লিংক কন্টেইনার ইয়ার্ডের শ্রমিক বলে জানা গেছে। এরশাদ ভাটিয়ারী ইমাম নগর গ্রামের নজর মোহাম্মদ তালুকদার বাড়ির মফিজুর রহমানের পুত্র। আহত যুবকের নাম মারুফ।

রেলওয়ে থানা (জিআরপি) ওসি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় দুজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানায়নি। আমরা একটা টিম পাঠিয়েছি। আসলে বিস্তারিত জানাতে পারবো।

স্থানীয় নাহিদ নামে এক যুবক জানায়, বৃষ্টির মধ্য ট্রেন লাইন পার হতে গিয়ে একই সময়ে দুই দিক থেকে ট্রেন এসে পড়ায়। ৩ জনেই ট্রেনের ধাক্কায় আহত হলে দুজন ঘটনাস্থলেই মারা যায়। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন