২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

সৌদি রবের সাথে মিল রেখে পটুয়াখালী জেলার ২২ গ্রামে ঈদুল আযহা উজ্জাপিত

আপডেট: আগস্ট ১১, ২০১৯

  • Facebook Share
সৌদি রবের সাথে মিল রেখে পটুয়াখালী জেলার ২২ গ্রামে ঈদুল আযহা উজ্জাপিত

সোহাগ মাহমুদ পটুয়াখালীঃ

সৌদি আরবের সাথে সংগতি রেখে আজ পটুয়াখালীর ২২ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পালন করছেন পবিত্র ঈদ-ঊল-আযহা ।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন বদর পুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি।

এ ছাড়াও কলাপাড়া.রাঙ্গাবালী,গলাচিপা এবং বাউফল উপজেলার ২২ গ্রামে অনুরুপ ভাবে ঈদ-ঊল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিন দেবপুর।

স্থানীয় ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত। চট্টগ্রামের সাতকানিয়ার পীর মাওলানা মোহাম্মদ মোকলেসুর রহমানের অনুসারী হিসেবে প্রায় অর্ধশত বছর যাবত সৌদি আরবের সাথে সংগতি রেখে রোজা, ঈদ-ঊল-আযহা ও ঈদ-ঊল-ফিতরসহ ইসলাম ধর্মীয় যাবতীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন।

পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষ্যে এ সকল এলাকায় মুসলমানদের ঘরে ঘরে আনন্দ ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ১৯২৮সন থেকে এ তরিকার মানুষ একদিন আগে ঈদ পালন করে আসছেন।