আপডেট: আগস্ট ১১, ২০১৯

আপডেট:

সামিউল্লাহ,কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ
রাত পোহালেই রাত পোহালেই ত্যাগের ঈদ, আনন্দের ঈদ। সবাই এখন ব্যস্ত সময় পার করছে শেষ মুহূর্তের গোছগাছ সেরে নেয়ার জন্য। ঈদুল আযহার বিশেষত্ব কোরবানি। এর মাঝেই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নিতেও ভুলছেন না কেউ। ‘সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আজহা’র এই আনন্দঘন মুহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, কুরবানী কবুল করে নেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কুরবানীর মাধ্যমে অর্জিত প্রিয় ও মুল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যায় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন ইনশাল্লাহ। দৈনিক সময়ের কন্ঠ পরিবারের পক্ষ থেকে দেশবাসী সবাইকে পবিত্র ঈদ- উল- আজহা এর শুভেচ্ছা।