২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বিয়ানীবাজারে দুটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ১২, ২০১৮

  • Facebook Share
বিয়ানীবাজারে দুটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা জামায়াত নেতা আবুল খয়েরকে গ্রেফতার করেছে। 
আজ বুধবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কাজিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত নেতা আবুল খায়ের বিয়ানীবাজার থানায় দায়েরকৃত দুটি  নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। বুধবার দুপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতা খয়েরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।