১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

চৌগাছায় বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপডেট: আগস্ট ১৪, ২০১৯

  • Facebook Share
চৌগাছায় বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ চৌগাছা উপজেলা শাখার আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার উপজেলা পরিষদের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অত্র সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন।
সভাপতিত্ব করেন  চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। সভাটি  পরিচালনা করেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল।
এসময় আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার  সহ চৌগাছা উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।