আপডেট: আগস্ট ১৫, ২০১৯

আপডেট:

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, কলাপাড়ায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রসাশনের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা মিলানায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হালদার। এছাড়া উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন ও কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরত কমনায় দিনভর কোর-আন তেলোয়াত, দোয়া মোনাজাত ছাড়াও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরুষ্কার বিতারণ করা হয়।