১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

নীলফামারী রেড ক্রিসেন্ট সোসাইটির এজিএম অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৯

  • Facebook Share
নীলফামারী রেড ক্রিসেন্ট সোসাইটির এজিএম অনুষ্ঠিত


মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) নীলফামারী রেড ক্রিসেন্ট ইউনিট চত্বরে এজিএম অনুষ্ঠিত হয়। নীলফামারী রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ইউনিটের যুব প্রধান শাকিল হাসান চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, স্বাচিব সেক্রেটারী মজিবুল হাসান চৌধুরী শাহিন, প্রবীণ আইনজীবী আনিছুল আরেফিন চৌধুরী। এজিএম এ ইউনিট সেক্রেটারি হাসিনা আহমেদ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, স্বাগত বক্তব্য দেন নির্বাহী সদস্য হাসান হাবিবুর রহমান এবং আয়-ব্যয় ও আগামী বছরের বাজেট উপস্থাপন করেন নির্বাহী সদস্য শফিকুল আলম ডাবলু। পরে দেওয়ান কামাল আহমেদ সহ-সভাপতি, হাসিনা আহমেদকে সাধারণ সম্পাদক এবং মজিবুল হাসান চৌধুরী শাহিন, এ্যাড. মমতাজুল হক, হাসান হাবিবুর রহমান, সফিকুল আলম ডাবলু ও খোকা রাম রায় নির্বাহি সদস্য নির্বাচিত হওয়ায় ২০২০-২০২২ মেয়াদের এই কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সরওয়ার মানিক বলেন, পদাধিকার বলে এই ইউনিটের সভাপতি হিসেবে রয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন।