আপডেট: নভেম্বর ২৮, ২০১৮

আপডেট:

মিশকাতুর রহমান (রিপন) রানীনগর (নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর রানীনগরে এক কৃষকের জমিতে কেটে আসা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এঘটনায় গত মঙ্গলবার রানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পারইল ইউনিয়নের চকপারইল গ্রামে।ঐ গ্রামের কৃষক আঃ রাজ্জাক (৫০) দৈনিক সময়ের কন্ঠকে জানান,গত২৫ তারিখে পারইল মৌজার ১বিঘা (৩৩শতাংশ) নিজ জমির ধান কেটে ফেলে রাখে।এর পর গত সোমবার জমিতে ফসল তুলে নিতে গিয়ে দেখেন কে বা কাহারা তার জমির ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এঘটনায় গত মঙ্গলবার রানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পূর্ব শত্রুতার জের ধরেই এই কাজ করেছে বলে জানান তিনি।এ ব্যাপারে রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, তিনি জমিতে ফসল পুড়িয়ে দেওয়া একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্তে সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।