২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

জিএমপি’র কাশিমপুর থানায় ওয়ারেন্টভুক্তজিআর মামলার পলাতক আসামী গ্রেফতার

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

  • Facebook Share
জিএমপি’র কাশিমপুর থানায় ওয়ারেন্টভুক্তজিআর মামলার পলাতক আসামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি ঃনাজমুল ইসলাম
গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম বার, বিপিএম বার মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে (১৭ই আগষ্ট শনিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার এএসআই/মোহাম্মদ মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার অভিযান চালিয়ে কাশিমপুর থানার লতিফপুর এলাকা থেকে মারামারী মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী আনোয়ার হোসেন ওরফে আনোয়ার দেওয়ানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জিআর মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন ওরফে আনোয়ার দেওয়ান (৩৬), গাজীপুর মহানগর কাশিমপুর থানা এলাকার লতিফপুর গ্রামের মৃত রমিজ উদ্দিন ওরফে নবা দেওয়ান এর ছেলে। তাকে (১৮ই আগষ্ট রবিবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন কাশিমপুর থানা পুলিশ।।