আপডেট: আগস্ট ১৯, ২০১৯

আপডেট:

সাভার প্রতিনিধি// সোমবার দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজে ধামসোনা ইউনিয়ন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (DUSA) এর ঈদ পুনর্মিলনী ও ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের অনগ্রসর ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষারমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। মাসিক ও এককালীন আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ, A+ সংবর্ধনা, রক্তদান ও প্রাকৃতিক বিপর্যে সহায়তা এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদেরকে জ্ঞানার্জনের প্রতি আগ্রহী করে তুলা এ সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডুসার প্রধান উপদেষ্টা কৃষিবিদ ডা.আব্দুল করিম স্যার বলেনঃ ” সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে নবীন প্রবীণ একসাথে কাজ করে আর্থিক বাধাকে জলাঞ্জলি দিয়ে বিখ্যাত মানুষ আমাদের গড়ে তুলতে হবে”।
ডুসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা ডা. কায়কোবাদ হোসাইন রাসেল বলেনঃ ” একটি মানবিক নগর গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। যুগোপযোগী শিক্ষার ক্ষেত্রে কাউকে পিছিয়ে না রেখে সবাইকে সাথে নিয়ে আমরা সোনার বাংলার সোনার মানুষ গড়ার প্রত্যিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ “।
অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষার্থীদের সামনে এক বছরের জন্য তানভীর রানা তমিজ কে সভাপতি এবং সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল ও কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ইমান আলী, ১ ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ ও আব্দুল কুদ্দুস এবং সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ।
বিঃদ্রঃ ১. সভাপতি ২. সাধারণ সম্পাদক