আপডেট: আগস্ট ২৩, ২০১৯

আপডেট:

মোঃশাহিদুল ইসলাম ভূইঁয়া, (দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা)
“ওঁ নমোঃ ভগবতে বাসুদেবায়” এই শ্লোগান কে মেনে ধারন করে সনাতন হিন্দু ধর্মের প্রবক্তা শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য র্যলী আলোাচনা সভা ও প্রস্বাদ বিতরন অুনষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ দেবিদ্বার উপজেলা শাখার যৌথ আয়োজনে থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌর এলাকার কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে কালিবাড়ি মন্দিরে আলোাচনা সভা ও প্রস্বাদ বিতরণ করা হয়েছে। উক্ত র্যালীর পূর্বে আলোচনা সভায় দেবিদ্বার পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্র পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু মানিক চক্রবর্তীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার, জেলা পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক নারায়ন চন্দ্র দে, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অনিল চক্রবর্তী।