আপডেট: আগস্ট ২৫, ২০১৯

আপডেট:

মো: আসিক প্রামানিক (পীরগঞ্জ, রংপুর): আজ শনিবার(২৪/০৮/১৯ইং) রংপুর জেলার পীরগঞ্জ থানার ১৫নং কাবিলপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম হান্নান এর নামে একটি কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়।এই ট্রাস্ট এর উদ্দোগতা মুক্তিযোদ্ধার সুযোগ্য জেষ্ঠ্য সন্তান জনাব মোনোয়ার হোসেন লাভলু। তার সার্বিক তত্বাবধায়নে এই ট্রাস্টটি গড়ে ওঠে।এই উপলক্ষে শনিবার রাত ৯টায় একটি বৈঠক আয়োজন করা হয়। বৈঠক শেষে ট্রাস্ট এর নাম ঘোষণা করেন জনাব মোনোয়ার হোসেন লাভলু। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধার সহধর্মীনী জনাবা নুরজাহান বেগম।জনাব লাভলু বলেন আমার বাবা এদেশের একজন গর্বিত সন্তান। তিনি দেশের জন্য লড়াই করেছেন। তার নামে আমরা সকলে মিলে আজ একটি কল্যাণ ট্রাস্ট গঠন করেছি। আমাদের এই ট্রাস্ট কাজ করবে সামাজিক উন্নয়ন মূলক কাজ। এই সংগঠনের কাজ হবে স্বাধীনতার সার্বভোমত্ব অক্ষুণ্ণ রেখে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করা। তিনি আরো বলেন আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকতে চাই। এই ট্রাস্ট আমাদের এলাকার উন্নয়নেে কাজ করবে। এই ট্রাস্ট আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। স্বাস্থ্য, ছাত্র-ছাত্রী কল্যাণ, সামাজিক উন্নয়ন, ধর্মীয় বিয়াদি সকল বিষয়ে কাজ করবে এই ট্রাস্ট।
মুক্তিযোদ্ধা সহধর্মিণী বলেন আমার স্বামী দেশের জন্য অনেক বড় কৃতিত্ব এনে দিয়েছেন। দেশের স্বাধীনতার লাল সূর্য এনে দিয়েছেন। আমি আমার স্বামীকে নিয়ে গর্ববোধ করি।
এখানে বক্তব্য রাখেন জনাব সুজেল মিয়াসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা সবাই এই ট্রাস্ট এর সফলতা কাম্য করেন।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আসিক প্রামানিক, জনাব হানিফ প্রামানিক(প্রাক্তন ইউপি সদস্য), ফজলু(মাস্টার), নুরুল ইসলাম, মেজাবা, মোছাদ্দিকুল, শাহিন মিয়া, আতোয়ার রহমান, ইয়াসিন আলি, সাইফুল ইসলামসহ আরো অনেকে।