আপডেট: আগস্ট ২৬, ২০১৯

আপডেট:

এ,জে সুজন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে বিদ্রোহী গ্রুপের রাতভর সংঘর্ষ হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
রবিবার রাত সাড়ে ১০টা থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের প্রায় ১২ জন শিক্ষার্থী আহত হন।বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বিদ্রোহী মোশারফ হোসেন নীলের গ্রুপের সঙ্গে।
সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের নেতাকর্মীরা হাতে রড, রামদা, জিআই পাইপ, দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। সংঘর্ষের একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ হয়। থেমে থেমে সংঘর্ষের পর প্রায় রাত ২টার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের হ¯তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কার্যক্রমকে বাধাগ্র¯ত ও বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে বিদ্রোহীরা বারবার হামলার পরিকল্পনা করে যাচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে অছাত্র ও বহিরাগতদের নিয়ে কথা বললে হঠাৎ অতর্কিত হামলা করে বিদ্রোহী গ্রুপ।’বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। এখন ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে।’