আপডেট: নভেম্বর ২৯, ২০১৮

আপডেট:

জে এইচ আব্দুর রহমান, (নোয়াখালী প্রতিনিধি): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে পুনরায় নৌকা প্রতীক নিয়ে বিজয়ীর বেশে ফিরে আসলেন বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা মামুনুর রশিদ কিরণ। নোয়াখালীর এ সংসদীয় আসনে এ যাবৎকালের সবচেয়ে গণমুখি রাজনৈতিক নেতা হিসেবে এসময় পথে পথে জনতার ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি । মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে কর্মী সমর্থকের নিয়ে ফেনী হয়ে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জে আসেন এমপি কিরণ।
এ সময় চৌমুহনী থেকে পূর্ববাজার প্রদান সড়ক পদক্ষিন করেন। তখন প্রধান সড়ক আমিন বাজারের দু’পাশে শত শত জনগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়। নেতাকর্মীরা নৌকা প্রতীকের বিজয় সূচক শ্লোগানে মুখরিত করে চৌমুহনী বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেগমগঞ্জ পূর্ববাজার গিয়ে সমাপ্ত হয়।
এ সময় মিয়াপুর ৯ ওয়ার্ডের মেম্বার জনাব নুরনবী এবং ইউনিয়ন সাধারন সম্পাদক আবুল হাসেম প্রমুখসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃব বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।