১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

তালতলীতে যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি দেওয়ায় আনন্দ মিছিল

আপডেট: সেপ্টেম্বর ২, ২০১৯

  • Facebook Share
তালতলীতে যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি দেওয়ায় আনন্দ মিছিল

নাদিম,বরগুনা প্রতিনিধি// ১৯ বছর পর বরগুনা জেলার তালতলী উপজেলা  যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কারণে  রবিবার বিকেলে যুবলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরগুনা জেলা যুবলীগ কামরুল আহসান মহারাজ , সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনসাবুকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।

১ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের মাহমুদুল হাসান ও জাহিদ সোনাকাটা ইউনিয়নের রিয়াজুল ইসলাম রিয়াজ ও খলিলুর রহমান খলিল এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।
উল্লেখ্য, ২০০০ সালে সর্বশেষ  তালতলী উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ১৯ বছর পর গত ২৫ জুলাই তালতলীতে যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।