আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

আপডেট:

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর লেবুখালী-দুমকি-বাউফল সড়কে দ্রæতগামী মোটরসাইকেলের ধাক্কায় অনিল কুমার দাস (৬৮) নামের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ীর সামনের সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রতিবেশী কলেজ শিক্ষক অধ্যাপক মাইনুল ইসলাম প্যাদা জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অবসর প্রাপ্ত খামার তত্ত¡াবধায়ক অনিল কুমার দাস (৬৮) নিজ বাড়ীর সামনের সড়কের পার্শ্বে দাড়িয়ে ছিলেন। আকস্মিক পেছন দিক থেকে দ্রæত বেগের একটি মোটর সাইকেল ধাক্কা মেড়ে দ্রæত পালিয়ে যায়। মোটর সাইকেলের ধাক্কায় অনিল কুমার দাস ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে বাড়ির লোকজন আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেরে-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন। নিহত অনিল কুমার দাসের গ্রামের বাড়ি উপজেলার দুমকি গ্রামে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় নিহতের খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইগত পদক্ষেপ নেয়া হবে।