১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বাঙলা কলেজ যুব থিয়েটারের নতুন কমিটি ঘোষণা।কলেজ

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

  • Facebook Share
বাঙলা কলেজ যুব থিয়েটারের নতুন কমিটি ঘোষণা।কলেজ

বাঙলা কলেজ যুব থিয়েটারের ৮ম বার্ষিক কাউন্সিলে আগামী একবছরের জন্য নির্বাচন কমিশন দ্বারা নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে।

রবিবার (৮সেপ্টেম্বর) দুপুর ২ টায় সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফেরদৌসী খান এবং থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান মূখ্য প্রশিক্ষক হাবিব তাড়াশী নবগঠিত এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবুল খায়ের এবং সহ-সভাপতি হিসেবে একই বিভাগের সহকারী অধ্যাপক হোমায়রা মোর্শেদা আখতার
নির্বাচিত হন।
এছাড়া সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগ ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র মোঃ আতিকুর রহমান।
১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈমুর রহমান, অর্থ সম্পাদক শাকিল খান, দপ্তর সম্পাদক পিন্টু হোসেন, প্রয়োগ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক কাজী আশিকুর রহমান সুজন, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মৌসুমী আক্তার টিয়া এবং কার্যনির্বাহী সদস্যপদে কাবুল মল্লিক বাবু, শফিকুল ইসলাম, রাজিব নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটি সম্পর্কে থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান মূখ্য প্রশিক্ষক হাবিব তাড়াশী বলেন, দ্বিতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সফলভাবে উদযাপন করাই হোক নতুন কমিটির প্রত্যয়।

তিনি এ ব্যাপারে তাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানান।