আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯

আপডেট:

আপন আর্য্য(কালিহাতী)টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা কালিহাতীর কৃতি সন্তান ছাত্রলীগের সহ সম্পাদক শহীদ শফি সিদ্দিকী ২৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কালিহাতী উপজেলার পাথালিয়া গ্রামে শহীদ শফি সিদ্দিকী স্মরণে মঙ্গলবার ১০-৯-১৯সকাল ৭ টায় তাহার নিজ বাড়িতে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
পরের দিন বুধবার সকাল ১১টায় নারান্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জননেতা জনা: মোজহারুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ শফি সিদ্দিকীর বড় ভাই সাবেক সরকারি কর্মকর্তা জনাব রকিবুল হোসেন সিদ্দিকী, কালিহাতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড জনাব মিজানুর রহমান মজনু, বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সদস্য জনাব শুকুর মাহমুদ, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন আহমেদ, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব হুরমুজ আলী তালুকদার, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা জনাব মাসুদ তালুকদার, আরো উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব জয়নাল আবেদীন জনী, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হোসেন ও স্কুল এন্ড কলেজের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ গোলাম মোস্তফা।
তাহার নিজ বাড়ি পাথালিয়া গ্রামে তাকে নিশংস ভাবে হত্যা করা হয় এবং হত্যাকারিদের বিচার ও ফাঁসির দাবি জানান।