২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

নদীর অবাধ প্রবাহ ও দূষণমুক্ত রাখতে চাঁপাইনবাবগঞ্জে জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৯

  • Facebook Share
নদীর অবাধ প্রবাহ ও দূষণমুক্ত রাখতে চাঁপাইনবাবগঞ্জে জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন করনীয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব অলম খান পিপিএম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও বিভিন্ন ব্যাংকের কর্মকতাগণ।
সভায় জেলার চারটি নদী পদ্মা, মহানন্দা, পূর্ণভবা ও পাগলায় শুষ্ক মৌসুমে পানি সরবরাহ ঠিক রাখা এবং নদীগুলোর অবাধ প্রবাহ বজায় রাখা ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় জানানো হয়, নদীগুলোর অবাধ প্রবাহ ঠিক রাখতে জেলায় ২৮ জন নদী দখলদারীর নাম চিহ্নিত করা হয়েছে। নদী ও নদীর পাড় দখলমুক্ত রাখতে আগামীতে আরো কঠোর হওয়ার কথা জানান সভার প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার।