১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

কালিহাতীতে ধর্মীয় বই সহ জামায়াতের ১০ নেতা কর্মী আটক

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে ধর্মীয় বই সহ জামায়াতের ১০ নেতা কর্মী আটক

কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:  টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ ধর্মীয় বইসহ জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ । রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাকরাইল এলাকার একটি বাড়ী থেকে তাদের আটক করে আইন শৃংখলা বাহিনী।
এসময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ ধর্মীয় বই, নগদ টাকা, লিফলেট, পোস্টার, সাংগঠনিক রিপোর্ট, রেজিস্টারসহ আরো অন্যান্য নথিপত্র উদ্ধার করে আইন শৃংখলা বাহিনী।
আটককৃতরা হলো সাকরাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রী জামায়াতে উপজেলা মহিলা কমিটি সাধারণ সম্পাদক আয়নুন্নাহার বেগম, সাকরাইল গ্রামের বাংড়া ইউনিয়ন মহিলা জামায়াতের সভাপতি রত্না আক্তার (৩৫), সদস্য লাকী বেগম, হাফিজা বেগম, হাওয়া বেগম, লিপি বেগম (৪০), রাবেয়া খাতুন (৬৫), মোঃ সাকিমুল ইসলাম সৈকত (১৯) ফরহাদ আলী ও মোঃ আনোয়ার হোসেন (৫৬)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ের মামলা প্রক্রিয়াধীন, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।