১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে কোটি টাকার হেরোইনসহ ২ জন নারী গ্রেপ্তার

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯

  • Facebook Share
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে কোটি টাকার হেরোইনসহ ২ জন নারী গ্রেপ্তার


মেহেদী হাসান শিয়াম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় (ডিএনসি)’র অভিযানে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঝাটু মন্ডলের টোলা (মালবাগডাঙ্গা) এলাকা থেকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ ২ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডিএনসির উপস্থিতি টের পেয়ে মো. সাজ্জাদ আলীর ছেলে মো. বাদশা (৩৮) পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝাটু মন্ডলের টোলা (মালবাগডাঙ্গা) এলাকার মো. বাদশার সহধর্মীনি মো. রোজিনা বেগম (৩২) ও মো. সাজ্জাদ আলীর সহধর্মীনি মোসা. সাগরী বেগম (৬০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক আনিছুর রহমান খান জানান, গোপন সূত্রে জানতে পারি মালবাগডাঙ্গা এলাকার একটি বাড়িতে সর্বনাশা মাদক হেরোইনের বেচাবিক্রি হয়। 
খবর পাবার পরে পরিদর্শক মো. রায়হান আহমেদ খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সিপাই মো. মোস্তাফিজার রহমান, সিপাই মো. আল-আমিন ও সিপাই হাবিবা খাতুন ঐ বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ ২ জন নারীকে গ্রেপ্তার করা হয়।
আনিছুর রহমান খান আরো জানান, মাটির গর্তর ভেতর লুকায়িত প্লাস্টিকের ঢাকনাওয়ালা বালতির মধ্যে ১১ টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। পরে ঘর তল্লাসী করে ট্রাঙ্কের ভেতর থেকে নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও     হেরোইন প্যাকেট করার সিলার মেশিন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আনিছুর রহমান খান।