আপডেট: অক্টোবর ২, ২০১৯

আপডেট:

আলি আশরাফ (চট্টগ্রাম) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সীতাকুণ্ডে লুকিয়ে থাকা ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাত পৌনে ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে মামলা দায়ের হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে একদল রোহিঙ্গা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেশবপুর মোল্লাপাড়া এলাকায় মোবারক সওদাগরের কলোনির মোবারকের একটি ঘরে অবস্থান করে পার্শ্ববর্তী একটি বেসরকারি কারখানায় কাজ করে যাচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে