মোঃ আহসান হাবিব (বাপ্পি) জয়পুরহাট (প্রতিনিধি) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ গ্রামে জমি দখল করাকে কেন্দ্র করে ০৭-১২-১৮ তারিখ (শুক্রবার) সকাল ৮ ঘটিকায় মাঠের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ হয়।
তথ্য সূত্রে যানা যায় জমির মালিক তার বড় ছেলে মৃত মোঃ আকবর আলীর নামে জমি টি রেজিঃ দেয়।
জমি টি বর্তমানে দখল করে রেখেছে অন্য দুই ছেলে মোঃ আজগর আলী (৬৫) এর ছেলেরা এবং মৃত মোঃ আশরাফ আলী এর ছেলেরা।
এদিকে মৃত আকবর আলীর ছেলারা জমির দলিল ও কাগজ পত্র যাচাই করে দেখে জমিটি আকবর আলীর নামে রয়েছে।
এই জমি টি দখল করা নিয়ে এর আগেও অনেক বার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানা এবং গ্রামে শালিস বসলে দুই পক্ষের কেউই কাগজ বের করতে পারেনি বলে যানা গেছে।
কয়েক সপ্তাহ পর একই ভাবে জমি দখল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতা হাতি হয়।
এসময় আজগর আলীর ছেলে মোঃ বজলুর রহমান (৩৭) এবং মোঃ নূরল উদ্দিন (৪৩) গুরুতর আহত হয়।