২৯, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১২ রবিউল আউয়াল ১৪৪২

খুলনায় শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৮

  • Facebook Share
খুলনায় শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
নিলয় অধিকারী ডুমুরিয়া প্রতিনিধি, খুলনা : খুলনার ২৩নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হালিম মোল্লাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার বিকেলে নগরীর ফেরিঘাট এলাকায় একটি মসজিদের সামনে হামলার ঘটনা ঘটে। তাকে আশংকজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার ফেরিঘাট জিন্নাহ মসজিদে আসরের নামাজ পড়ে বের হন শ্রমিক লীগ নেতা হালিম মোল্লা। এরপর তিনি মটরসাইকেলে করে যাওয়ার সময় ওই এলাকার প্রতিপক্ষ কয়েকজন একত্রিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হালিম মোল্লার শরীরের বিভিন্ন স্থানে কুুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মোঃ মমতাজুল হক জানান, শ্রমিক লীগ নেতা হালিম মোল্লার ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।