১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

কলাপাড়ায় কিশোরী ধর্ষন আটক – ১

আপডেট: অক্টোবর ১০, ২০১৯

  • Facebook Share
কলাপাড়ায় কিশোরী ধর্ষন আটক – ১

কলাপাড়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষনের আভিযোগে মো.নুরু মিয়া (৩৬)কে আটক করেছে পুলিশ। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী প্রেরন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কিশোরীর পিতা-মাতা বাড়িতে না থাকায় লম্পট মো.নুরু মিয়া ওই কিশোরীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষন করে। পরে স্থানীয়দের সহযোগীতায় পাষন্ড নুরুকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মহিপুর থানার ওসি মো.সোহেল আহমেদ জানায়, পুলিশ ধর্ষক নুরু মিয়াকে গ্রেফতার করেছে। কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।