১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

কালিহাতীতে জেএসসি-জেডিসি পরীক্ষায় ২ জনকে কারাদন্ড ও ১ শিক্ষকসহ ১৯ পরীক্ষার্থী বহিস্কার

আপডেট: নভেম্বর ৭, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে জেএসসি-জেডিসি পরীক্ষায় ২ জনকে কারাদন্ড ও ১ শিক্ষকসহ ১৯ পরীক্ষার্থী বহিস্কার

আপন আর্য,কালিহাতি(টাঙ্গাইল) প্রতিনিধি  : টাঙ্গাইলের কালিহাতীতে  জেএসসি-জেডিসি পরীক্ষা -২০১৯ বৃহস্পতিবার (৭ নভেম্বর) পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে ২ জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও এক মাদ্রাসা শিক্ষকসহ ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। কারাদন্ড প্রাপ্তরা হলো- ঘাটাইল উপজেলার শোলাকিপাড়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে শামীম রেজা(২৬) ও একই উপজেলার ভদ্রবাড়ী গ্রামের আহাম্মেদ মিয়ার ছেলে ফনি মিয়া(৬৫) এবং বহিস্কৃতরা হলো-তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট কেন্দ্রে দায়িত্বে থাকা নিকলা-দরিপাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক শওকত আলমসহ একই কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী ও গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন এবং কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান মুঠো ফোনে প্রভাতী নিউজ কে জানান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট পরীক্ষা কেন্দ্রে নকল চলার দায়ে দায়িত্বে থাকা এক মাদ্রাসা শিক্ষকসহ ৯ জন পরীক্ষার্থী, গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন ও কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জনসহ মোট ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে