১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: অক্টোবর ১৪, ২০১৯

  • Facebook Share
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর ৪ র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল জাঁকজমকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী ও  গুণীজন সম্মাননা -২০১৯ এর সম্মাননা ১৩ গুণীজনকে প্রদান করা হয়েছে। গত ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে গঠিত জুড়ি বোর্ডের সিদ্ধান্তের আলোকে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি একেএম ফখরূল আলম বাপ্পী চৌধুরী সম্মাননা স্মারক তুলে দেন।

এবার মরণোত্তর সম্মাননা পেয়েছেন- শিক্ষা উদ্যোক্তা মৌলবী হামিদ উদ্দিন, ভাষা সৈনিক এম শামসুল হক, চক্ষু ও চিকিৎসা সেবক ডাঃ কে জামান।এছাড়াও সম্মানায় ভূষিত হয়েছেন- জনসেবায়: ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জনবান্ধব কর্মকর্তা: অতিঃ বিভাগীয় কমিশিনার এএইচএম লোকমান ও অতিঃ ডিআইজি ড. আক্কাছ উদ্দীন ভূইয়া, শিক্ষায়: মুহম্মদ রিয়াজুল ইসলাম, গবেষণায়: কৃষিবিদ প্রফেসর ড. আব্দুর রহিম, মুক্তিযুদ্ধে বিমল পাল, চিকিৎসা সেবায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডাঃ এম এ আজিজ, সাহিত্যে ড. আমিনুর রহমান সুলতান, ক্রীড়ায় ফিরোজা বেগম, সাংবাদিকতায় আশিক চৌধুরী।

সিটি কর্পোরেশন মিলনায়তনে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান (এনডিসি)।প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ময়মনসিংহের বিশিষ্ট ও বরেণ্য গুণী ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত একটি গ্রন্থ/পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। এর প্রকাশনা সম্পাদনার দায়িত্বে রয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর অতিরিক্ত সম্পাদক স্বাধীন চৌধুরী।