২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে প্রাইম মুভার চালকের মৃত্যু

আপডেট: আগস্ট ২৯, ২০১৯

  • Facebook Share
সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে প্রাইম মুভার চালকের মৃত্যু

খোরশেদ আলম,চট্টগ্রাম //চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো: সাজু (৪৮) নামে এক প্রাইম মুভার চালককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

সীতাকুন্ডের কালুশাহ মাজারের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত সাজু চট্টগ্রামে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন ‘দিদারুল আলম ব্রাদার্স’ এর প্রাইম মুভার চালক বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

আজ বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এঘটনার কারন জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ বলেন, বিকেলে গুরুতর আহতবস্থায় মেডিকেলে ভর্তির পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এবিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, কে বা কারা কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

অপর একটি সূত্রে জানা গেছে চালকদের অভ্যন্তরীন দ্বন্ধে এ হত্যাকাণ্ড ঘটে।