জাকিরুল ইসলাম, বিরামপুর( দিনাজপুর):
আমরা বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি ৩০ ডিসেম্বর সকলকে ঐক্যবদ্ধ থেকে বিজয়ের মাসে আরেকটি বিজয় অর্জন করতে হবে।
৫ ডিসেম্বর বুধবার বৈকাল ৫ ঘটিকায় কেটরা হাট (সিনেমা হল) চত্ত্বরে জোতবানী ইউনিয়ন আ.লীগ এর সাঃ সম্পাদক কবির হোসেন এর সভাপতিত্বে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক এ আহবান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আ.লীগের সাঃ সম্পাদক খাইরুল আলম রাজু, বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার, জেলা পরিষদের সদস্য শাহাজান মন্ডল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাস্টার, পৌর আ.লীগের সাধারন সাঃ সম্পাদক সাইুফুল ইসলাম, পলিপ্রয়াগপুর ইউপির চেয়ারম্যান রহমত আলী, বিরামপুর উপজেলা আ.লীগ, ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।