আপডেট: অক্টোবর ২৬, ২০১৯

আপডেট:

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা একটি দুর্গম পাঁহাড়ী এলাকা।এসব এলাকাতে ধীরে ধীরে ভিবিন্ন অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে বঞ্চিত ঝড়ে পড়া ছেলে মেয়েদের জন্য। এমনি একটি প্রতিষ্ঠানের উদ্যেগে অত্র উপজেলার মাইনীমূখ বাজার প্রাঙ্গনে বাইট্টাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার সৌজন্য আগামী ৩০ অক্টোবর রোজ বুধবার এক ওয়াজ মাহফিলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন চরমোনাই পীর সাহেব জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম সাহেব। ঐদিন বিশেষ আকর্ষন হিসেবে থাকবে মাদ্রাসার হেফজ ছাত্রদের দস্তরবন্ধী। সম্মানিত পীর সাহেব সাধারন মানুষের উদ্দেশ্য করে ধর্মীয় বিষয়ে আলোচনা রাখবেন।আরো সম্মানিত ইমাম সাহেবগন উপস্থিত থাকিবেন। ওয়াজ মাহফিলে যথেষ্ট নিরাপত্তার ও ব্যবস্থা রয়েছে। সকলকে মাহফিলের সুন্দর্য্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন মাহফিল পরিচালনা কর্তৃপক্ষ।