আপডেট: অক্টোবর ২৮, ২০১৯

আপডেট:

সেলিম আল মামুন বাবু-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে এলজিইডির’র অর্থায়নে ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের সোলেমানের চৌপথী হতে গোমনাতী বাজার পর্যন্ত ১০ কোটি ৬৫লাখ টাকা ব্যয়ে সাড়ে ১২কিলোমিটার আরএইচডি রাস্তার পূর্নবাসন কাজের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ।