১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বোধনের আয়োজনে রণজিৎ রক্ষিত স্মরণ সভা ও পুরস্কার বিতরণ

আপডেট: অক্টোবর ৩১, ২০১৯

  • Facebook Share
বোধনের আয়োজনে রণজিৎ রক্ষিত স্মরণ সভা ও পুরস্কার বিতরণ

গত ৩০ অক্টোবর ২০১৯, বুধবার, বিকেল ৫ টা হতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম-এর যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমির ‘অনিরুদ্ধ বড়ুয়া মুক্তমঞ্চে’ বোধন আবৃত্তি পরিষদের সভাপতি ও বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর নির্বাচিত সহ সভাপতি দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত’র ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণানুষ্ঠান এবং “রণজিৎ রক্ষিত স্মৃতি আবৃত্তি প্রতিযোগিতা ২০১৯” এর বিজয়ীদের পুরস্কৃত বিতরণ করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বোধন আবৃত্তি পরিষদের প্রণব চৌধুরীর সঞ্চালনায় আলোচক ছিলেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড.অনুপম সেন, মহানগর আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক সাইফুল আলম, জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন শিকদার ও বোধনের আহব্বায়ক আবদুল হালিম দোভাষ।
স্মৃতিচারণ,আবৃত্তি,গান, কথামালা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় এই স্মরণানুষ্ঠান।