১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশার পিতা অসুস্থ দোয়া কামনা

আপডেট: নভেম্বর ৬, ২০১৯

  • Facebook Share
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশার পিতা অসুস্থ দোয়া কামনা

ফয়েজ আহাম্মেদ, বিশেষ প্রতিনিধি ::    চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশার পিতা সেনা সদস্য (অব.) নৌ-কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার মেঝো ছেলে জাকির হোসেন বাদশা।তিনি জানান, তার পিতা মনির হোসেন গত এক সপ্তাহ আগে বার্ধক্য জনিত কারণে হঠাৎ করে ঢাকার বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছে। জাতির শ্রেষ্ঠ সন্তান মনির হোসেন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের কৃতি সন্তান। তার সুস্থতার জন্য পারিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।