আপডেট: নভেম্বর ৭, ২০১৯

আপডেট:

শরিফুল হাসানসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় জুয়েল ডাক্তার (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার ৬ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে ফুলবাড়িয়া এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয়রা তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা সালথা থানা পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আটক মাদক ব্যবসায়ী জুয়েল ডাক্তার গোপালগজ্ঞ জেলার মুকসুদপুর থানার ঢাকপাড়া গ্রামের আবু সাম ডাক্তারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী জুয়েল ডাক্তার একাধিক ডাকাতি, ছিনতাই ও মাদক মামলার আসামী। মাঝে মধ্যে এই এলাকায় তাকে দেখা যায়। হঠাৎ বুধবার বিকালে ফুলবাড়িয়া এলাকায় তাকে ইয়াবা বিক্রি করতে দেখে স্থানীয় সাধারন জনগন ক্ষিপ্ত হয়ে তাকে ধৃত করে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়েল ডাক্তার নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। পরে তাকে মাদক আইনে মামলা দিয়ে ফরিদপুর কোর্টে প্রেরন করা হয়েছে