২৯, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১২ রবিউল আউয়াল ১৪৪২

লালমনিরহাটে ছাত্রীকে যৌন হয়রানি, মসজিদের ইমান আটক

আপডেট: নভেম্বর ১১, ২০১৯

  • Facebook Share
লালমনিরহাটে ছাত্রীকে যৌন হয়রানি, মসজিদের ইমান আটক

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মক্তবে এক ছাত্রীকে (৮) যৌন হয়রানির দায়ে মসজিদের ইমাম সৈয়দ আলী মুন্সি (৬০) নামে এক আরবি শিক্ষককে আটক করেছে পুলিশ।

 রোববার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আটক শিক্ষক সৈয়দ আলী মুন্সি উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন মাঝের চর গ্রামের মৃত নছিমুদ্দিনের ছেলে। তিনি স্থানীয় গুড়াতি পাড়া জামে মসজিদের ইমাম ও মক্তবের আরবি শিক।
জানা যায়, উপজেলার গুড়াতি পাড়া জামে মসজিদের মক্তবে প্রতিদিন সকালে শিশুদের আরবি শিা দেওয়া হয়। শনিবার সকালে সেখানে ওই পাড়ার এক শিশু শিক্ষার্থী (৮) পড়তে গেলে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শিক্ষক সৈয়দ আলী মুন্সি ছাত্রীর হাতে ১০ টাকা দিয়ে জোরপুর্বক বিবস্ত্র করে যৌনহয়রানী করে। এ সময় পড়তে আসা অপর দুই শিক্ষাথী বিষয়টি দেখে ফেললে বিষয়টি প্রকাশ না করতে তাদেরকেও হুমকী দেন সৈয়দ আলী।
পরে ওই দুই সহপাঠিসহ বাড়ি ফিরে তাদের পরিবারকে বিষয়টি খুলে বললে এলাকায় জানাজানি হয়। সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত শিক সৈয়দ আলীকে আটক করে গ্রামপুলিশের মাধ্যমে থানায় সোপর্দ করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর বাবার দায়ের করা অভিযোগে অভিযুক্ত সৈয়দ আলী মুন্সিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।