২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

পাঁচবিবিতে ৩০০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৮

  • Facebook Share
পাঁচবিবিতে ৩০০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক ১
মোঃ আহসান হাবিব (বাপ্পি) জয়পুরহাট (প্রতিনিধি) :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধি আভিযানে পাঁচবিবি  থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ বজলার রহমান এর নেতৃত্বে এসআই মোঃ গোলাম মস্তোফা সঙ্গীয় ফোর্স সহ পাঁচবিবি থানাধীন ধরঞ্জী ইউপির অন্তর্গত রতনপুর গ্রাম হইতে ০৭/১২/১৮ তারিখ (শুক্রবার) রাত ১০:১০ ঘটিকায় ৩০০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটক কৃত মাদক ব্যবসায়ী হল মোঃ আলম হোসেন (৪৯) পিতা-মৃত রজিব উদ্দিন ভোলা সাং-রতনপুর (চৌধুরীপাড়া) থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে আটক করেন।
তথ্য সূত্রে যানা গেছে উক্ত মাদক ব্যবসায়ী দির্ঘদিন যাবত গোপনে এ মাদক ব্যবসা চালাত গত কাল পাঁচবিবি থানা পুলিশ গোপনে বিভিন্ন কৌশল অবলম্বন করে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেন।