১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

এ‌লেঙ্গা‌তে গ্রামীণ ব্যাংক অবঃপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী‌দের মানববন্ধন

আপডেট: নভেম্বর ২৩, ২০১৯

  • Facebook Share
এ‌লেঙ্গা‌তে গ্রামীণ ব্যাংক অবঃপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী‌দের মানববন্ধন


 আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:    শতভাগ পেনশন সমর্পণকারী গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমর্চারীদের অা‌র্থিক ও সামা‌জিক সুরক্ষা নি‌শ্চিত করণা‌র্থে মা‌সিক পেনশন পুনঃস্থাপ‌নের দাবী‌তে শুক্রবার সকা‌লে এক মানববন্ধন কর্মসূচী অনু‌ষ্ঠিত হয়।  অাব্দুল মান্না‌নের  সভাপ‌তি‌ত্বে  প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন গ্রামীন ব্যাং‌ক অবসরপ্রাপ্ত কর্মকতা কর্মচারী কল্যান স‌মি‌তির কেন্দ্রীয় উপ‌দেষ্টা মাহবুবুল হক। বি‌শেষ অ‌তি‌ধি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন তোফাজ্জল হো‌সেন, গোলাম মোস্তফা, কেন্দ্রীয় ক‌মিটির সাধারণ সম্পাদক জালাল উ‌দ্দিন অাহ‌ম্মদ, ঢাকা বিভাগীয় কমিটির সহ সভাপ‌তি জুলহাস উ‌দ্দিন, জেলা ক‌মি‌টির সাংগঠনিক সম্পাদক অাকতার হো‌সেন, কোষাধ্যক্ষ শ‌রিফুজ্জাম‌ান তালুকদার প্রমুখ।