২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

ঝালকাঠি নলছিটি দুই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী জীবা আমিনা খান

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৮

  • Facebook Share
ঝালকাঠি নলছিটি দুই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী জীবা আমিনা খান

আরিফ সরদারঃ আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি- ২   আসন  থেকে    দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন বিএনপির ৮নেতা, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদল সভাপতি জি এম সবুর কামরুল ও কেন্দ্রীয় বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল। ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর পক্ষে স্থানীয় কয়েকজন নেতাকর্মী এবং মাহাবুবুল হক নান্নু কারাগারে থাকায় তাঁর পক্ষে স্ত্রী মনোনয়ন ফরম ক্রয় করেন। এছাড়া অন্যরা নিজে উপস্থিত থেকে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন।বিএনপি মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। গত ২৮ নভেম্বর  বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকতা ও সহকারী রিটার্নিং কর্মকতা আশ্রাফুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সহকর্মীরা।এদিকে ৭ই ডিসেম্বর বিএনপির চূড়ান্ত ভাবে প্রার্থী ঘোষনা করা হয়।ঝালকাঠি নলছিটি -২ আসনে চূড়ান্ত প্রার্থী হিসাবে জীবা আমিনা খান নির্বাচিত হয়।