২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

মৌলভীবাজারে মাদক সেবন কারিদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট: নভেম্বর ২৬, ২০১৯

  • Facebook Share
মৌলভীবাজারে মাদক সেবন কারিদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

 মোঃ জাকির হোসেনঃ বিশেষ   প্রতিনিধি। মৌলভীবাজার।  মৌলভীবাজারে একটি মামলায় ৫ আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও হুমায়রা সুলতানা।
সোমবার (২৫ নভেম্বর) ভ্রামমাণ  আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হয়।
শ্রীঙ্গলের উপজেলার পূর্বাশা এলাকা হতে তাদের মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয় অনিল রিকিয়াশনের ছেলে প্রদীপ রিকিয়াশন (২৬), করম আলীর ছেলে হারুন মিয়া(৫০), সুরেশ কুমারের ছেলে উত্তম কুমার (২৫), হরকুমারের ছেলে নীলু কান্ত দেব (৪০) ও আলী মিয়ার ছেলে দেলওয়ার হোসেন (৩৮) কে উক্ত স্থান থেকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: এমদাদুল্লাহ এর নেত্বেতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।