আপডেট: ডিসেম্বর ৮, ২০১৮

আপডেট:

মোঃরাকিবুল ইসলাম: কুষ্টিয়া ৩ সদর আসনে জন নেতা মাহবুব-উল আলম হানিফ এমপির পক্ষে নৌকার প্রচারণা করলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আজম এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান শাওন। গতকাল কুষ্টিয়া সদর উপজেলার দূর্গাচর, ভাদালী সহ বিভিন্ন এলাকায় নৌকার প্রচারণা চালান রুহুল আজম ও শাওন। এসময় মাহাবুব-উল আলম হানিফ এমপির উন্নয়ন এর বার্তা পৌছে দেয় মানুষ এর দোড় গোড়ায়। তারা প্রতিটা বাড়ি, চায়ের দোকান, প্রতিটা মোড়ে গিয়ে নৌকার জন্যে ভোট চায়।এ প্রসঙ্গে জনাব রুহুল আজম এর সাথে কথা বললে তিনি সাংবাদিক দের বলেন আমারা যেখানেই গিয়েছি সবাই কুষ্টিয়ার উন্নয়ন দেখে খুশি হয়েছে তাই তারা দল বল সবাই একসাথে হয়ে নৌকার ভোট দেওয়ার কথা বলেন। কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান শাওন সাংবাদিক দের বলেন বর্তমান কুষ্টিয়ায় উন্নয়নের এর জোয়ার এ ভাসছে যা আগে কখনো দেখা যায়নি, তাই মানুষ আর ভুল করবে না, তিনি আরো আশাবাদ ব্যাক্ত করেন আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনে হানিফ ভাই বিপুল ভোটে জয় লাভ করবে। উক্ত প্রচারণা কালে সাধারণ মানুষের মুখে মুখে নৌকার জয়ধ্বনি শোনা যায়।