আপডেট: ডিসেম্বর ২, ২০১৯

আপডেট:

আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধি: চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের সাথে উপজেলার সুখপুকুরিয়া ইউপি আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় হয়। আজ সন্ধায় উপজেলার পুড়াপাড়া বাজারে সুখপুকুরিয়া ইউপি আওয়ামীলের নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে এই দলীয় মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও এক নং ফুলসারা ইউপির সফল চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধূরী। তাদের সাথে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, চেয়ারম্যান তোতা মিয়া, আনোয়ার শেখ, জেলা পরিষদের সদস্য হবিবর রহমান হবি, মাস্টার নূর ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, প্রভাষক ও দৈনিক সমাজের কথা পত্রিকার সাংবাদিক অমেদুল ইসলামসহ আওয়ামীগীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।